- info@rajshahiit.com.bd
- +88 01303 689775 (Call, IMO, WhatsApp)
আপনার অনলাইন দোকান ও পণ্য বিক্রয়ের জন্য প্রফেশনাল ই-কমার্স থিম। সম্পূর্ণ রেসপন্সিভ, দ্রুত লোডিং ও সহজে ব্যবহারের উপযোগী ওয়েবসাইট থিম পান আজই।
৳15,000
৳85,000
অর্ডার ম্যানেজার হল আপনার ই-কমার্স ওয়েবসাইটের একটি প্যানেল বা কিছু ফিচার এর কম্বিনেশন। যেই ফিচারগুলো ব্যবহার করে আপনি আপনার অনলাইন বিজনেস এর অর্ডার ম্যানেজমেন্ট কে অনেক সহজ সরল এবং ঝামেলা হীন করতে পারবেন। এর প্রয়োজনীয় ফিচারগুলো আপনাকে সাহায্য করবে আপনার অর্ডার গুলো রিসিভ করতে অর্ডারগুলো প্রসেস করে ডেলিভারি দিতে খুব সহজে। এই অর্ডার ম্যানেজার আপনাকে সাহায্য করবে অল্প সময়ে অনেক বেশি অর্ডার প্রসেস করতে। আপনার অর্ডার গুলো সহজে এবং দ্রুত প্রসেস করার জন্য যত ধরনের প্রয়োজনীয় ফিচার প্রয়োজন হবে আপনার সেই সবগুলোই আপনি এই অর্ডার ম্যানেজারের মধ্যে পেয়ে যাবেন। এবং এগুলোর মাধ্যমে আপনি আপনার অর্ডার ম্যানেজমেন্ট রিলেটেড যাবতীয় কাজগুলো করতে পারবেন।
প্রোডাক্ট ম্যানেজার হলো আপনার ই কমার্স ওয়েবসাইটের একটি প্যানেল বা কিছু এমন ফিচার এর কম্বিনেশন যার মাধ্যমে আপনি আপনার অনলাইন বিজনেসের যত প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো খুব সহজে ম্যানেজ করতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলোকে আপনার ই-কমার্স ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন এডিট করতে পারবেন। প্রোডাক্ট ম্যানেজমেন্ট রিলেটেড যত প্রকার কাজ আপনার করা প্রয়োজন হবে সবই আপনি এই প্রোডাক্ট ম্যানেজারের মাধ্যমে করতে পারবেন।
আপনি যদি অনেকগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে এই ক্যাটাগরি ম্যানেজার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। আপনি যত ক্যাটাগরি নিয়ে কাজ করেন, সবগুলো ক্যাটাগরি আপনি এর মাধ্যমে অ্যাড করতে পারবেন, আপডেট করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন খুব সহজে। এর মাধ্যমে আপনি যত খুশি তত ক্যাটাগরি তৈরি করতে পারবেন, সাব ক্যাটাগরি তৈরি করতে পারবেন প্রয়োজনে ক্যাটাগরি ডিলিট করতে পারবেন। এছাড়াও আরো অনেক কাজ করতে পারবেন ক্যাটাগরি রিলেটেড যত কাজ আপনার করা প্রয়োজন হয়।
আপনি যদি একাধিক ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে ওই ব্র্যান্ডগুলো এর মাধ্যমে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে যুক্ত করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন।
যখন আপনি বিভিন্ন কালারের পণ্য নিয়ে কাজ করবেন। তখন কালারগুলা ম্যানেজ করার জন্য এই প্যানেল আপনার জন্য অনেক প্রয়োজনীয়। আপনি যত খুশি তত কালার আগের থেকে অ্যাড করে রাখতে পারবেন এবং কালার অনুযায়ী পণ্যগুলোকে পড়ে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে। এবং কাস্টমার কালার অনুযায়ী পণ্যগুলোকে খুঁজে পাবে। এটি আপনার জন্য অনেক প্রয়োজনীয় যদি আপনি অনেক কালারের পণ্য নিয়ে কাজ করে থাকেন।
আপনি যেই কুরিয়ার গুলোর মাধ্যমে আপনার পণ্য ডেলিভারি দেন তাদেরকে ম্যানেজ করার জন্য এই ডেলিভারি ম্যানেজার আপনার প্রয়োজন হবে । আপনি আপনার সবগুলো ডেলিভারি পার্টনারদের অ্যাড করে রাখতে পারবেন এখানে। পরবর্তীতে অর্ডার প্রসেস করার সময় এগুলো ব্যবহার করতে পারবেন এবং অনেক সুবিধা পাবেন।
ফেসবুক পিক্সেল, গুগল এনালাইটিক, গুগল ট্যাগ ম্যানেজার এর মত মার্কেটিং টুলস এর কোড গুলো আপনি খুব সহজেই এই ইনসার্ট হেডার ফুটার এর সাহায্যে আপনার ওয়েবসাইটের প্রতিটা পেজে অ্যাড করতে পারবেন কোন প্রকার কোডিং না জেনেই মুহূর্তেই মধ্যেই। এই কোড গুলো অ্যাড করার জন্য আপনার কোন প্রকার ডেভেলপার এর সাহায্যে প্রয়োজন হবে না। আপনি নিজেই এই টাইপের মার্কেটিং টুলস এর কোড গুলো আপনার ওয়েবসাইটের প্রতিটা পেজের হেডারে, ফুটারে বা বডিতে এড করতে পারবেন।
এটি না থাকলে আপনার এই কোডগুলো সি প্যানেলে ঢুকে সোর্স কোড থেকে অ্যাড করতে হতো। যেটা কিনা অনেক রিস্কি একটা জিনিস কারণ খুব সতর্কতার সাথে সোর্স কোড থেকে এই কোডটা আপডেট না করতে পারলে, যদি একটু ভুল হয় তাহলে আপনার পুরো ওয়েবসাইটে প্রবলেম হয়ে যাবে। এবং পুরো সাইট ডাউন হয়ে যেতে পারে। কিন্তু এই ইন্সার্ট হেডার ফুটার এর মাধ্যমে আপনি যে কোন প্রয়োজনীয় কোড আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন কোন প্রকার রিক্স ছাড়াই আপনি নিজেই। আর এই কাজটি করার জন্য আপনার ডেভলপারকেও এখন থেকে আর কোন পেমেন্ট করতে হবে না। কারণ আপনি নিজেই এই কাজটি করতে পারবেন। পরিশেষে বলা যায়, এটি আপনার ই-কমার্স ওয়েবসাইটের এবং আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়।
এই সফটওয়্যার আপডেট প্যানেলের মাধ্যমে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইট লেটেস্ট ভার্সন এ আপডেট করে নিতে পারবেন আপনি নিজেই। যখনই নতুন ভার্সন রিলিজ হবে তখন আপনি এই প্যানেলে ঢুকলে বুঝতে পারবেন নতুন ভার্সন রিলিজ হয়েছে কিনা। যদি নতুন ভার্সন রিলিজ হয় তখন আপনি এই প্যানেল থেকে ওই ভার্সনটি আপডেট করে নিতে পারবেন মাত্র একটি ক্লিকের মাধ্যমে
আপনার ই-কমার্স ওয়েবসাইটে যে প্রয়োজনীয় পেজগুলো থাকে সেগুলো আপনি এর মাধ্যমে ম্যানেজ করতে পারবেন। পেজগুলোর তথ্য আপডেট করতে পারবেন, পেজের ব্যানার পরিবর্তন করতে পারবেন, এছাড়াও পেজের কন্টেন্ট গুলো আপনি নিজের মত সাজিয়ে গুছিয়ে এবং ডিজাইন করে আপনার কাস্টমারের কাছে তুলে ধরতে পারবেন। আপনি যেকোনো সময় আপনার যে কোন পেজে তথ্য পরিবর্তন করতে পারবেন।
আপনি যদি অনলাইনে বই বিক্রি করে থাকেন তখন এই বুক ম্যানেজার আপনার প্রয়োজন হবে। আপনি যেই লেখকদের বই বিক্রি করেন সেই লেখকদের আপনি ব্র্যান্ডের মতো অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। পরবর্তীতে এই লেখক অনুযায়ী আপনি পণ্য অ্যাড করার সময় পণ্যগুলো সাজিয়ে রাখতে পারবেন এবং আপনার কাস্টমার খুব সহজেই লেখক অনুযায়ী বইগুলো খুঁজে পাবে।
এটি আপনার ই-কমার্স ওয়েবসাইট এর ফ্রন্ট প্যানেল বা কাস্টমার প্যানেল বা প্রোডাক্ট ডিসপ্লে প্যানেল ভাবতে পারেন। এই প্যানেল টাই আপনার কাস্টমার আপনার ই-কমার্স ওয়েবসাইট ভিজিট করলে দেখতে পারে। যেখানে আপনার পণ্যগুলো সাজানো গোছানো থাকবে প্রোডাক্ট এর সকল ইনফরমেশন সহ। এবং প্রোডাক্টগুলো অর্ডার করার অপশন থাকবে যেখান থেকে আপনার কাস্টমার যার যার পছন্দমত পণ্যগুলো খুঁজে দেখে ইনফরমেশন নিয়ে তারপর অর্ডার করবে। আর অর্ডার করার জন্য অটোমেটিক সিস্টেম থাকবে যেখানে কাস্টমার তার নাম, মোবাইল নাম্বার, ডেলিভারি ঠিকানা দিয়ে অর্ডার প্লেস করতে পারবে। আপনাকে কোন প্রকার কল দিতে হবে না বা মেসেজ দিতে হবে না।
আপনি যদি ঘুমিয়েও থাকেন তাহলেও যেন আপনার কাস্টমার আপনার ওয়েবসাইট ভিজিট করে আপনার পণ্য সম্পর্কে জানতে পারে এবং আপনার পণ্য অর্ডার প্লেস করে যেতে পারে। এরকম অটোমেটিক সিস্টেম থাকতে হবে আপনার ই-কমার্স ওয়েবসাইটে যা মূলত আপনার এই থিমের মধ্যেই আছে যেখান থেকে আপনার কাস্টমার আপনার পণ্য সম্পর্কে জানবে এবং অটোমেটিক অর্ডার প্লেস করে যাবে কাস্টমার নিজেই। এবং যখন আপনি ফ্রি হবেন তখন আপনি আপনার কন্ট্রোল প্যানেলে ঐ সব অর্ডার গুলো দেখতে পারবেন। এবং সুবিধামতো সময় অর্ডারগুলো ডেলিভারি দিতে পারবেন।
এই থিম কাস্টমাইজার এর মাধ্যমে আপনি আপনার থিমের অনেক কিছু পরিবর্তন করতে পারবেন আপনি নিজেই। শুধুমাত্র মাউস ক্লিক করেই কোন প্রকার কোডিং না জেনে। এর মাধ্যমে আপনি আপনার থিমের বিভিন্ন স্টাইল, কালার , কনটেন্ট, লে আউট আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন।
এর মাধ্যমে আপনি একসাথে অনেকগুলা ইনভয়েস মার্ক করে এক ক্লিকে সব প্রিন্ট করে ফেলতে পারবেন। অথবা সারাদিনে আপনার যতগুলো অর্ডার পড়েছে সবগুলো ইনভয়েস এক ক্লিকে প্রিন্ট করে ফেলতে পারবেন। এর ফলে আপনার প্রচুর সময় এবং শ্রম বাঁচবে। তাছাড়াও আপনি খুব অল্প সময়ে অনেক বেশি অর্ডার প্রসেস করতে পারবে। আপনি যদি অল্প সময়ের মধ্যে অনেক বেশি অর্ডার প্রসেস করতে চান এবং আপনার সময় বাঁচাতে চান তাহলে এটি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
এর মাধ্যমে আপনি অনেকগুলো অর্ডার একসাথে মার্ক করে একসাথে এক স্ট্যাটাস থেকে অন্য স্ট্যাটাসে পাঠাতে পারবেন। এটি আপনার অর্ডার ম্যানেজমেন্টকে আরও সহজ এবং দ্রুত করে দিবে। এটি আপনার অনেক সময় এবং শ্রম বাঁচিয়ে দিবে। আপনি অল্প সময়ে অনেক বেশি অর্ডার প্রসেস করতে পারবেন।
এর মাধ্যমে আপনি আপনার সারাদিনের অর্ডারের পার্সেলগুলা খুব কম সময় দ্রুততার সাথে বুকিং দিতে পারবেন স্টেডফাস্ট কুরিয়ারে। যা আপনার প্রচুর সময় এবং শ্রম বাঁচাবে। মনে করেন, আপনার ই-কমার্স ওয়েবসাইটে আপনি সারাদিনের ১০০ টি অর্ডার কনফার্ম করেছেন। এখন আপনি দিনশেষে এক ক্লিকে এই সবগুলো অর্ডারের তথ্য আপনার এক্সেল ফাইলে ডাউনলোড করে ফেলতে পারবেন। তারপর এই এক্সেল ফাইলটি আপনার পাঠাও এর প্যানেলে লগইন করে শুধুমাত্র আপলোড করে দিলেই এই ১০০ অর্ডার বুকিং হয়ে যাবে সাথে সাথে মুহূর্তের মধ্যে।
এখন চিন্তা করে দেখেন এই অর্ডারগুলো আপনি যদি একটা একটা করে এন্টি বা বুকিং দিতে যেতেন, তাহলে আপনার কত সময় লাগতো কয়েক ঘণ্টা সময় ব্যয় হয়ে যেত এখানে। সুতরাং আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন যে এটি আপনার কাজটাকে কত সহজ করে দিবে এবং আপনার কত মূল্যবান সময় এবং শ্রম বাঁচিয়ে দিবে। আর এখানে আমি উদাহরণ স্বরূপ ১০০টি অর্ডারের উদাহরণ দিলাম কিন্তু এখানে হতে পারে ১০ টি অর্ডার, হতে পারে ২০০ টি অর্ডার, হতে পারে ৫০০টি অর্ডার তাতে কোন সমস্যা নেই। সব একই প্রসেসে কাজ করবে এবং একই সময় লাগবে বুকিং দিতে।
© 2017-2025 rajshahiit.com.bd