সূরাসমূহের তালিকা (১১৪)
১. সূরা আল-ফাতিহা
মাক্কী, আয়াত সংখ্যা: ৭
বাংলা অর্থ (আয়াত ভিত্তিক)
ফাতিহার আয়াত ভিত্তিক অনুবাদ এখানে দেখাবে।
আমিন।
ভূমিকা ও বিসমিল্লাহ
পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ্র নামে শুরু করছি।
নামকরণ
এ সূরার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এর এই নামকরণ করা হয়েছে । যার সাহায্যে কোনো বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে **‘ফাতিহা’** বলা হয় । অন্য কথায় বলা যায় , এ শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে ।
নাযিল হওয়ার সময়-কাল
এটি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াত লাভের প্রথম দিকেই মক্কায় অবতীর্ণ হয়।
ফযীলত ও বৈশিষ্ট্য
- এ সূরা দ্বারাই পবিত্র কুরআন আরম্ভ হয়েছে এবং এ সূরা দিয়েই সর্বশ্রেষ্ঠ ইবাদত **সলাত তথা নামায আরম্ভ হয়**।
- সহীহ হাদীসে এটিকে **‘উম্মুল কুরআন’**, **‘উম্মুল কিতাব’** এবং **‘সূরা শিফা’** বলেও অভিহিত করা হয়েছে। [ক্বুরতুবী]
- রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, সূরা ফাতিহার দৃষ্টান্ত তাউরাত, ইনজীল, যাবূর প্রভৃতি অন্য কোনো আসমানী কিতাবে তো নেই-ই, এমনকি পবিত্র কুরআনেও এর দ্বিতীয় নেই।